ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সিটি করপোরেশনের নীলেরপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার এসআই এনায়েত হোসেন জানান, রাতে নীলেরপাড়া এলাকার জয়দেবপুর-পূবাইল সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ওই যুবকের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।