ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি : ১০ লাশ উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া পয়েন্টের ভাঙারমুখ সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। ১০ জনের মধ্যে চার নারী ও ছয় শিশু রয়েছে।
কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম শরীফ জানান, মিয়ানমারের গুদামপাড়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে রোহিঙ্গাবাহী একটি নৌকা। কিন্তু অতিরিক্ত যাত্রী ও স্রোতের কারণে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া পয়েন্টে নৌকাটি ডুবে যায়। পরে কোস্টগার্ড ও স্থানীয়রা ২১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। এরপর ছয় শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়। নৌকাটিতে ৬৫ জন রোহিঙ্গা ছিল।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৭৯ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।