
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাসব্যাপী আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফখরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দা চাঁদ সুলতানা, কোর্সের সহকারি প্রশিক্ষক মো. ইব্রাহিম মোল্লা। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ৪০ জন প্রশিক্ষণার্থীকে ৪টি ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, গত ১ অক্টোবর গাজীপুরের শ্রীপুরে আইসিটি মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
উল্লেক্য, ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’-এই শ্লোগান সামনে রেখে দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্প বিভিন্ন উপজেলায় মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করছে।

