ঢাকাFriday , 6 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই এএসআই

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে মাদক মামলার আসামি ধরতে গিয়ে স্থানীয় পুটিমারি ক্যাম্পের দুই এএসআই হামলার শিকার হয়েছেন। তারা হলেন- এএসআই রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচাতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, পুটিমারি ক্যাম্পের দুই এএসআই রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য রাতে উপজেলার কচাতলা বাজারে অভিযানে যান। এ সময় মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুজনই আহত হন। তবে ঘটনার সময় এএসআই সাইফুলকে অজ্ঞাত স্থানে আটক করে রাখার প্রায় আধাঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার নিযামুল হক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ধরতে গিয়ে দুই এএসআই আহত হয়েছেন। সেখানে অভিযান চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।