ঢাকাSunday , 24 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইলদের ৩৭০ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

দৈনিক পাঞ্জেরী
September 24, 2017 10:17 pm
Link Copied!

টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে কি না তা নিয়েই হয়তো এখন মাথা কুটে মরতে হচ্ছে খোদ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। নিজের প্রথমে ব্যাট করলে তো এত বিশাল স্কোরের নিচে চাপা পড়তে হতো না তাদের। কারণ জিততে হলে, তাদেরকে করতে হবে ৩৭০ রান।

ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৬৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। অনবদ্য সেঞ্চুরি করেছেন মঈন আলি। সাত নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পাওয়াটা অবশ্যই বিশেষ কিছু। তবে সম্ভব হয়েছে শুধুমাত্র তার ঝড়ো ব্যাটিংয়ের কারণেই। মাত্র ৫৩ বলেই সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান তিনি। তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছাতে বাউন্ডারি মেরেছেন ৪টি এবং ৮টি মেরেছেন ছক্কা।

শুরুটা অবশ্য ভালো ছিল না ইংল্যান্ডের। ১৩ রান করেই আউট হয়ে যান ওপেনার জনি বেয়ারেস্ট। এরপর আলেক্স হেলস করেন ৩৫ বলে ৩৬ রান। অধিনায়ক ইয়ন মরগ্যান রানের খাতাই খুলতে পারেননি।

তবে জো রুট আর বেন স্টোকস মিলে ঝড় তোলেন ক্যারিবীয় বোলারদের ওপর। ৭৯ বলে ৮৪ রান করেন রুট এবং ৬৩ বলে ৭৩ রান করেন বেন স্টোকস। মাঝে জস বাটলার আউট হন মাত্র ২ রান করে।

তবে ইংল্যান্ডের বিশাল স্কোরের পেছনে সবচেয়ে বড় ভুমিকা মঈন আলির। মাত্র ৫৭ বলে ১০২ রান তোলেন তিনি। তার সঙ্গে ক্রিস ওকস করেন ৩৪ বলে ৩৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন মিগুয়েল কামিন্স। ২ উইকেট নেন জ্যাসন হোল্ডার এবং ১টি করে উইকেট নেন জেরোম টেলর, অ্যাসলে নার্স এবং রভম্যান পাওয়েল।