ঢাকাSunday , 24 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি মহল প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছে

Link Copied!

বান্দরবান প্রতিনিধি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি একটি মহল তাকে হত্যার চক্রান্ত করছে।
রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিশ্ব জনমতের চাপে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপিসহ বিজিবি, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।