ঢাকাSunday , 24 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৩ মাদ্রাসা ছাত্র নিখোঁজ

Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির একটি মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা নিখোঁজ হয়। তারা শহরের কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি রোড এলাকার খান মঞ্জিলে অবস্থিত হোসাইনিয়া তাজভীদুল কুরআন নাজেরা মাদ্রাসার ছাত্র।
নিখোঁজ ছাত্ররা হলো- সদর উপজেলার শিরযুগ এলাকার সোহরাব আলী মীরের পুত্র আশিকুর রহমান নাজমুল (১১), আগরবাড়ি এলাকার আবুল কালাম খলিফার পুত্র রমজান খলিফা (১২) ও পশ্চিম চাঁদকাঠি এলাকার পান্না মিয়ার পুত্র নাহিদ মিয়া (১০)।
মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ইয়াসিন জানান, শনিবার এশার নামাজ পড়তে তাদের ছুটি দেওয়া হয়। নামাজ শেষে মাদ্রাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। তারা তিনজনই ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পাস করে এ মাদ্রাসায় ভর্তি হয়। তাদের সন্ধানে শহরে মাইকিং করা হচ্ছে। বিষয়টি সদর থানায় অবহিত করা হয়েছে।
সদর থানার ডিউটি অফিসার জাফর জুনায়েদ জানান, তিন মাদ্রাসা ছাত্রের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সন্ধান না পেলে তখন জিডি নেওয়া হবে।