ঢাকাSaturday , 23 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা

দৈনিক পাঞ্জেরী
September 23, 2017 10:44 pm
Link Copied!

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান, মঞ্চে উপবিষ্ট প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমানসহ বিভিন্ন জেলার উপপরিচালকসহ অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উদ্যোগে রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা গত ২১ সেপ্টেম্বর রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. আব্দুল হান্নান। রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান। কর্মশালায় নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার উপ-পরিচালকগণ, কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
কর্মশালায় চলতি অর্থবছরে এ অঞ্চলে প্রকল্প কর্তৃক বাস্তবায়িতব্য বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীরা বিগত বছরে এ অঞ্চলে প্রকল্পের কর্মকান্ড বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরে চলতি বছরের কার্যক্রমগুলো কিভাবে আরো সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে তাদের পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
সিলেটে আঞ্চলিক কর্মশালা : আমাদের প্রতিনিধি জানান, সিলেটেও সম্প্রতি সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান।