ঢাকাSaturday , 23 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। উপজেলার কলাবাড়ী-রামনগর ক্লাব মোড়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম ওরফে শফি।
পুলিশ ও গ্রামবাসী জানায়, নিহত শফি দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের সদর আলী বিশ্বাসের ছেলে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গ্রামবাসী আরও জানায়, শনিবার ভোররাতে সাত-আটজন লোক কলাবাড়ী গ্রামে স্বপনের বাড়ির গোয়াল ঘরে ঢুকে দুটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। গরুর মালিক ও গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় শফিকে তারা ধরে ফেলেন। কলাবাড়ী-রামনগর ক্লাব মোড়ে আটক করার পর তার ওপর গ্রামবাসী চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে সে মারা যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার এএসআই ফারহানা বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।’