ঢাকাSaturday , 23 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইরপাড় ঢালে সড়ক দুর্ঘটনায় আসমা (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশুকন্যা নূর নাহার আহত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কার পর আসমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নূর নাহার সুস্থ আছে। সে শুধু মা ও তার নাম বলতে পারছে। তাদের ঠিকানা খোঁজা হচ্ছে। ময়নাতদন্তের জন্য আসমার লাশ মর্গে রাখা হয়েছে।