ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় অপহরণের পর শাহাবুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে উপজেলার কৈকুড়ি এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহাবুল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পুকুরে মাছচাষ ও জমি কেনা-বেচার ব্যবসা করতেন।
শাহাবুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় থেকে শাহাবুলকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন কৈকুড়ি এলাকার রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে রক্তের কোনো চিহ্ন নেই। দুর্বৃত্তরা অন্য কোথাও ওই তাকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।