ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে যুবককে হত্যার দায়ে গ্রেপ্তার ৪

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের খাগান এলাকায় তানিম হোসেন নামে এক যুবককে হত্যার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার আউকপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে সোহেল (২৭), তার সহযোগী রুবেল হোসেন শামীম, নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ সাদাচর গ্রামের নবীউল্লা গাজীর ছেলে ইয়ামিন গাজী ও রংপুর জেলার মিঠাপুকুর থানার গেমারপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেন।
তানিম আশুলিয়ার কলমা এলাকার ইসাফ্রিল রাব্বীর ছেলে। তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় দুই মাস আগে খাগান এলাকা থেকে তানিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২২ জুলাই পাওনা টাকার জন্য সোহেল নামে পূর্ব পরিচিত ব্যক্তিকে ফোন করেন তামিম। পরে সোহেল তাকে টাকা নিয়ে যাওয়ার কথা বললে তানিম বাসা থেকে বের হন। এরপর থেকে তানিম নিখোঁজ ছিলেন। পরে খাগান এলাকা থেকে তানিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।