ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পানিতে ডুবে স্বপন আলী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বপন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্বপন আলী এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুকুরের তলদেশ থেকে স্বপন আলীকে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরি দল।