ঢাকাFriday , 15 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানা এলাকায় একটি ভবন থেকে পড়ে বরকত আলী (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার তিন নম্বর ব্লকের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। বরকত জামালপুর জেলার ইসলামপুরের লালু মিয়ার ছেলে।
জানা গেছে, নির্মাণাধীন ওই ভবনের ৯ তলায় কাজ করছিলেন। সেখান থেকে তিনি হঠাৎ পড়ে যান। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।