ঢাকাThursday , 14 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার জেরে শিশু হত্যা, আটক ৩

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পরকীয়া প্রেমের জেরে আল-আমীন (৬) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আল-আমীন তেলিচালা এলাকার জুয়েল হোসেনের ছেলে।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে জয়নাল আবেদীন (১৯), জয়নালের মা নুরেছা বেগম (৪০) ও বোন নিশিতা আক্তার (২১)। তারা তেলিপাড়া এলাকায় ভাড়া থাকেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, জয়নাল আবেদীনের বোন নিশিতার সঙ্গে জুয়েল হোসেন নামে এক ব্যক্তির সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখালেও নিশিতাকে বিয়ে করেননি জুয়েল। এ নিয়ে সম্প্রতি জুয়েলের সঙ্গে জয়নালের ঝগড়া হয়। এ ঘটনার জেরে জয়নাল মঙ্গলবার দুপুরে আল-আমীনকে পাশের নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে পুলিশ জয়নালসহ ওই তিনজনকে আটক করে। জয়নালের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার মধ্যরাতে আল-আমীনের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।