ঢাকাThursday , 14 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ছেলের হাতে মা খুন

Link Copied!

যশোর প্রতিনিধি : জেলার শার্শায় ছেলের হাতে মা খুনের খবর পাওয়া গেছে।নিহতের নাম আয়েশা বেগম (৪২)। আয়েশা সীমান্তের পুটখালী গ্রামের মাসুদ মাস্টারের স্ত্রী। এ ঘটনায় ছেলে বাপ্পিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে, সকালে বাড়িতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে দা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে মাকে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হোসেন জানান, এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তাকে পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে।