ঢাকাThursday , 14 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেবারহাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, সেবারহাট পশ্চিম বাজারের কাছে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে লক্ষ্মীপুরগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত ও ২০ জন আহত হন। আহতদের কয়েকজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আরো দুইজন মারা যান।