ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের হাসপাতালে হেফাজত আমির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
প্রায় শতবর্ষী এই আলেম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন।
হেফাজতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও শফিপুত্র আনাস মাদানি জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় নগরীর সিএসসিআর হাসপাতালে আবারো ভর্তি করা হয় হেফাজত আমিরকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। শারীরিক অবস্থাও মোটামুটি স্বাভাবিক।
তবে শারীরিক দুর্বলতা কাটাতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান আনাস মাদানি। আল্লামা শফীর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে বেশ কয়েকবার নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আল্লামা আহমদ শফীকে। পরে রাজধানীর আসগর আলী হাসপাতালে এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেন তিনি। শেষে উন্নত চিকিৎসার জন্য হেফাজত আমির গত ২২ জুলাই ভারতের দিল্লি যান।
সেখানে অ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২৯ জুলাই ছাড়পত্র দিলেও সাত দিন তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় অবস্থান করেন। পরে ৫ আগস্ট দেশে ফিরেন বলে জানান সংগঠনের দায়িত্বশীল নেতারা।