ঢাকাWednesday , 6 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙে দিয়ে বিএনপির আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ের বুথ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। বিএনপির কথায় আসিনি। সংবিধানের বাইরে কিছুই হবে না। আরেকটা গণতান্ত্রিক নির্বাচন হবে। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে আমরা থাকব না।’
তিনি আরো বলেন, আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিৎ। আগাম নির্বাচনের দাবিকে তিনি রসিকতা বলেও মন্তব্য করেন।