ঢাকাWednesday , 30 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে খা‌লেদার অভিনন্দন

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার মিরপুর স্টেডিয়ামে সিরিজের ১ম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারি‌য়ে গৌরবময় কৃতিত্ব দে‌খি‌য়ে‌ছে বাংলা‌দেশ।
এই জ‌য়ে অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমি গর্বিত ও আবেগাপ্লুত।’
‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের টাইগারদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ক্রিকেট খেলায় টাইগাররা যে চমক দেখাচ্ছে তা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে। আমি খুবই আশাবাদী-নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ধারাবাহিকভাবে এ ধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে।”
তি‌নি বলেন, ‘ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’
অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারানোর সাফল্য প্রমাণ করে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ক্রিকেট দল আর পিছিয়ে নেই। তাদের এই বিজয় বাংলাদেশকে সন্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে।