ঢাকাThursday , 24 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ২ জামায়াত নেতা গ্রেপ্তার

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলালসহ ২ জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বিশৃংখলা সৃষ্টিসহ নানা ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিলেন মহানগর জামায়াতের আমির মাহবুবুর রহমান বেলাল ও মহানগরের অন্যতম নেতা শফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলাও আছে। এরপর থেকে তারা আত্মগোপনে চলে যায়।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কামারপাড়া এলাকায় বেলালের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।