ঢাকাThursday , 24 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ককটেল বিস্ফোরণ

Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১১টা ও ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা ও মাদার বখ্শ হলের ছাদে এ ঘটনা ঘটে।
মাদার বখ্শ হল সূত্রে জানা গেছে, বুধবার রাতে হলের পশ্চিম পাশের ছাদে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মাদার বখ্শ হলসহ এর আশেপাশের সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান, শামসুজ্জোহা ও হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে হলের ভেতরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
শিক্ষার্থীরা জানান, এর আগে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকায় একটি ককটলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে অনেকেই দাবি করেছেন, এটি মাদার বখ্শ ও জিয়া হলের মাঝামাঝি ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, মাদার বখ্শ হলে বুধবার রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।