ঢাকাWednesday , 23 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- মোহাম্মদ শিমুল (২৭) এবং মোহাম্মদ শহীদ (২১)। এ ঘটনায় ফাহিম (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় টুরিস্ট পুলিশের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লোহার রড ভবনের উপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের তারে সংযোগ হলে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।