ঢাকাWednesday , 23 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাপাইনবাবগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে নাচোল উপজেলার হাকরইল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মাহাতাব উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় হাকরইল গ্রামের মহিদুল ইসলাম (৪৫) তার স্ত্রী নাসিমা বেগমকে (৪০) শ্বাসরোধে হত্যা করে। পরে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বাড়ির লোকজন মহিদুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় এবং নাসিমা বেগমকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানায় খরব দিলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।