ঢাকাTuesday , 22 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিনি এই বাংলার উত্তম কুমার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘চলচ্চিত্র জগতে ৫ দশক ধরে তিনি যে অবদান রেখেছেন, তা অতুলনীয়। তিনি এই বাংলায় আমাদের উত্তম কুমার।’
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে নায়করাজ রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নায়করাজের প্রিয় কর্মস্থল বিএফডিসিতে শ্রদ্ধা জানানো ও জানাজা শেষে দুপুর ১২টা ২৩ মিনিটে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে রাজ্জাকের মরদেহ ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে এফডিসিতে আনা হয়। এরপর অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।
নায়করাজ রাজ্জাককে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, সুচন্দা, ববিতা, চম্পা, ফেরদৌসসহ অনেকে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজ্জাকের মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।