ঢাকাSaturday , 19 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর জাফর, মোশতাকদের থেকে সতর্ক থাকতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে আজকের তরুণদের। বঙ্গবন্ধু আমাদের সঙ্গেই আছেন। তিনি সর্বত্রই আছেন। আমাদের স্মৃতিতে আছেন। আমাদের অন্তরে আছেন।’
তিনি বলেন, ‘মীর জাফর, মোশতাকদের মতো বিশ্বাসঘাতকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। হত্যাকারীদের বিচার হচ্ছে। যারা দেশের বাইরে আছে তাদের বিচারের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিআরই এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরেফিন সিদ্দিক বলেন, ‘কালো অধ্যায় আমরা পাড়ি দিয়েছি। চড়াই-উৎরাই পেড়িয়ে এসেছি। ৩০ লাখ মানুষ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী ও সাংবাদিক স্বদেশ রায় প্রমুখ।