ঢাকাTuesday , 8 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ন হাটের পেলাগাজীর দিঘি এলাকায় মোটরসাইকেল উল্টে এক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বাবুল (৪০)।
ফটিকছড়ি থানার এস আই হাবিবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইন্দং নয়াহাট এলাকায় একটি বিয়ে বাড়ি থেকে নির্ঘুম রাত কাটিয়ে দুই মোটরসাইকেল আরোহী সকালে বিবিরহাটের দিকে আসছিলেন। এই সময় মোটরসাইকেলটি পেলাগাজীর দিঘী এলাকায় আসার পর হঠাৎ ব্রেক করলে সড়কে উল্টে যায়। এতে মোটরসাইকেলের পেছনে বসা বাবুল রাস্তায় পরে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজির হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।