ঢাকাTuesday , 8 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হেলাল (৩৫) ও সিরাজ (৫০) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। র‌্যাবের দাবি তারা ডাকাত দলের সদস্য। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা উদ্যান একতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একতা হাউজিং এলাকায় ডাকাতদের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানতে পারে র‌্যাব-২। এরপর র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে তারা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনসহ চারজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুইটি গুলি, তিনটি চাকুসহ বাসার গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।