ঢাকাMonday , 7 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় পদ্মায় নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পদ্মার পাড়ে রাখা স্কুল ব্যাগ এবং বেতনের রশিদ বই থেকে নিখোঁজ দুই ছাত্রের নাম পাওয়া গেছে। এরা হলো- ঈশ্বরদীর এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এহসান ইসলাম ও একই ক্লাসের ছাত্র তৌহিদুল ইসলাম। এহসান ঈশ্বরদীর আমবাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং তৌহিদুল ইসলাম শহরের শেরশাহ রোডের ফকিরের বটতলা এলাকার আব্দুর রহমানের ছেলে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা জানান, দুপুর ১টার দিকে ওই দুই ছাত্র পদ্মা নদীর আরামবাড়িয়া ঘাটে আসে। নদীর পাড়ে স্কুল ব্যাগ ও বই রেখে প্রথমে একজন নদীতে নামে। তার দেখাদেখি অপরজনও পানিতে নামে। কিছুক্ষণের মধ্যেই নদীর স্রোতে তারা ডুবে যায়। দুপুর ২টার পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা এসে দুই ছাত্রকে উদ্ধারের কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।