ঢাকাSunday , 6 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে ‘নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ লেবার পার্টি এ সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকারের অধীনে কেমন নির্বাচন হয় তা আমরা ২০১৪ সালের ৫ই জানুয়ারি দেখেছি। আমরা দেখেছি ১৫৩ জন এমপিকে বিনা ভোটে নির্বাচিত হতে। সুতরাং বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’
বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে জবাই করেছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আওয়ামী লীগই দেশে প্রথম গণতন্ত্রকে হত্যা করেছে। তারাই একমাত্র দল যারা দেশে প্রথম এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। তা ছাড়া বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে।’
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশে আওয়ামী লীগের কোনো সরকার আছে তা আমার চোখে পড়ে না। আওয়ামী লীগ দেশ চালাছে না। দেশ চালাছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।’ তিনি বলেন, ‘শেখ মুজিবুরের আওয়ামী লীগ আর দেশে নেই। অনেক আগেয়েই আওয়ামী লীগ কানাগলিতে হারিয়ে গেছে। এ ছাড়া এই সরকারের আমলে সারা দেশে এখন ধর্ষণের মহাযজ্ঞ চলছে।’
এ সময় নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন প্রমুখ।