ঢাকাSaturday , 5 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম শহীদ (২৪) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহীদ উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জোরালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম নামে একজনের মৃত্যু ঘটেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি।’