ঢাকাSaturday , 5 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারামন বিবিকে ঢাকা নেওয়া হয়েছে

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার তাকে বংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
এরআগে তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজ তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।
এর আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. তাপস বোস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে তারামন বিবির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভুগতে থাকা অসুস্থ তারামন বিবিকে চিকিৎসা সেবা দিতেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়ার শংখ মাধবপুর গ্রামে পবিবারের সঙ্গে বসবাস করতেন তারামন বিবি। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নাবান্ন করা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়েছে।