ঢাকাFriday , 4 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ষোড়শ সংশোধনী যতবার বাতিল ততবার পাস

Link Copied!

সিলেট প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে, সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাস হবে। বিচারপতিদের আমরা চাকরি দিই।
শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান তিনি।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট আবারো পাস করব এবং অনবরত করতেই থাকব।দেখি জুড়িশিয়ারি কতদূর যায়। বিকজ জুড়িশিয়ারি পজিশন আনটেরিবল।
প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের ছয় বিচারপতির স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর এই প্রথম সরকারের কোনো মন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়।