ঢাকাThursday , 3 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তায় নামলে সরকারকে কোনো ছাড় নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপি রাস্তায় নামলে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি হুঁশিয়ার করেন।
দুদু বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন। আলোচনার মাধ্যমে যে ছাড়টা পেতেন, খালেদা জিয়া ও তার দল রাস্তায় নামলে তাও আর পাবেন না। প্রতিহিংসামূলক পরিস্থিতির মুখোমুখী হয়ে আমরা কিছুই করবে না এটা আপনার ভুল ধারণা।
তিনি বলেন, দেশের চলমান সংকট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি, সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হলে কীভাবে আলোচনা করতে হয়, বিএনপি ভালো করেই জানে। অতীতে এরশাদ সাহেব দেখেছেন।
বিএনপির এই নেতা বলেন, হাজীদের হজ করতে দেওয়ার ক্ষমতা যে সরকারের নেই, তারা আবার সুষ্ঠু নির্বাচনের কথা বলেন। বিমানমন্ত্রী বলেছেন এবার নাকি ৪০ হাজার হজ যাত্রী হজে যেতে পারবে না। দুর্নীতি, স্বজনপ্রীতি, আর গুম-খুন ছাড়া কোনো কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি। এত বড় দুর্নীতিবাজ সরকার দেশে আগে কখনো আসেনি।
দুদু বলেন, ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। ৫৭ ধারায় পুলিশের ওপরের নির্দেশ ছাড়া মামলা যেন না নেওয়া হয় তা করা হয়েছে। যে আইন আছে সেটা বাতিল করেন। সাংবাদিকেরা কি এতোই বোধ জ্ঞানহীন যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না তা তারা জানে না। শুধু তারা নয়, রাজনৈতিক নেতাদেরও আপনারা অপদস্থ করছেন। তাই অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন।
আয়োজক সংগঠনের সভাপতি মো. রাসেল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।