ঢাকাWednesday , 2 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ার ‘ভালোবাসার প্রতিদান’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘চার অক্ষরের ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন জয়া চৌধুরী। এরই মধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার ‘ভালোবাসার প্রতিদান’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান জয়া।
সাগর বড়ুয়া পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নবাগত তুহিন খান ও আপন খান। রোমান্টিক গল্পের এ সিনেমায় আরো অভিনয় করবেন রেবেকা, শিবা সানু, আমির সিরাজীসহ অনেকে। ৬ আগস্ট থেকে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে জয়া চৌধুরী বলেন, ‘‘ভালোবাসার প্রতিদান’ সিনেমায় আমি একজনকে ভালোবাসি। কিন্তু আমার পরিবার তা মেনে নেয় না। এ নিয়ে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।’’
এছাড়া জয়া অভিনীত ‘ফুলবানু’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ। পরিচালনা করেছেন হাসিবুর রহমান মিজান। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।