ঢাকাWednesday , 2 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর পর লিজার ‘মন বড় অবুঝ’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত কণ্ঠশিল্পী লিজা। দুই বছর পর ১ আগস্ট সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হলো তার গাওয়া ‘মন বড় অবুঝ’ শিরোনামে গানের মিউজিক ভিডিও।
গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন খান মাহি। এতে মডেল হিসেবে কাজ করেছেন শিল্পী নিজেই।
এ প্রসঙ্গে লিজা বলেন, ‘মন বড় অবুঝ গানের মিউজিক ভিডিওটি দেখে নিজেকে চিন্তে পারছি না। এত সুন্দর মিউজিক ভিডিও এর আগে আমার হয়নি। অসাধারণ লিখেছেন জিয়াউদ্দিন আলম। খুব মধুর সুর করেছেন রেজওয়ান শেখ। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’
গত বছর ঈদুল ফিতরে লিজা ও নদীর গাওয়া প্রথম ডুয়েট অ্যালবাম ‘চাঁদমুখ’ প্রকাশিত হয় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। এ অ্যালবাম থেকেই ‘মন বড় অবুঝ’ গানটি নেওয়া হয়েছে।

দেখুন  : ‘মন বড় অবুঝ’ গানটি
Mon Boro Obujh by Liza। Rezwan Sheikh। New Music Video HD 2017