ঢাকাWednesday , 2 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পর্নোগ্রাফি ব্যবসার হোতা আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে ইন্টারনেটে পর্নোগ্রাফি ব্যবসার হোতা ফুয়াদ বিন সুলতানকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিকেল ৩টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।