ঢাকাTuesday , 1 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাসচাপায় মুক্তিযোদ্ধা নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় ওদুদ মোল্যা (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দিতে এই দুর্ঘটনা ঘটে। ওদুদ মোল্যার বাড়ি মুকসুদপুর উপজেলার দক্ষিণ চন্ডিবর্দি গ্রামে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ হোসেন জানান, চন্ডিবর্দিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিজের পাটখেতের পাট কাটা শ্রমিকদের তদারকি করছিলেন মুক্তিযোদ্ধা ওদুদ মোল্যা। এ সময় দ্রুতগামী একটি বাস ওই মুক্তিযোদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।