ঢাকাMonday , 31 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর মহল্লার দুরুল হুদার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর যোবদুল হক জানান, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব-৫, রাজশাহীর একটি দল স্থানীয় বিজিবির সহায়তায় জেএমবি সদস্য সেলিমকে সদর উপজেলার জোহরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তুল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫, রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।