ঢাকাMonday , 31 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের গলা কাটা ও বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর থেকে ছেলের গলা কাটা ও বাবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকার আবুল হোসেনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রাশেদুল (৪০) ও তার ছেলে সাইদী হাসান (৬)। তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামে। রাশেদুল গাজীপুরে ভাড়া থেকে ভ্যান চালাতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার আবুল হোসেনের বাড়িতে ছেলে সাঈদী হাসানকে নিয়ে ভাড়া থাকতেন রাশেদুল। তার স্ত্রী গ্রামের বাড়ি রংপুরে থাকে। পারিবারিক কলহের জেরে রাশেদুল তার ছেলে সাইদী হাসানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সকালে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে দুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।