ঢাকাMonday , 31 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ব্যক্তি নিহত

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার গভীর রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, বাগেরহাট-মাওয়া মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় কাহালপুর এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট বসানো হয়। রোববার রাত ৩টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন ব্যক্তি ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তাদের দাঁড়াতে সিগনাল দেওয়া হয়। কিন্তু তারা না দাঁড়িয়ে উল্টো র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে একটি মোটরসাইকেলের পেছন থেকে একজন আরোহী রাস্তার ওপর পড়ে যায়। এ সময় অন্যরা মোটরসাইকেলে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।