ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন অর্থবছরে ইমপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

Link Copied!

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম; মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট-২য় পর্যায়) প্রকল্পের ২০১৭-১৮ অর্থবছরের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই রাজধানীর মতিঝিলের যুব ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক, পরিচালক (পরিকল্পনা) আবুল হাছান খান, পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) মো. এরশাদ-উর-রশীদ, প্রকল্প পরিচালক মো. হামিদ খানসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২০১৭-১৮ অর্থবছরে ইমপ্যাক্ট প্রকল্পের বাস্তবায়িতব্য কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরামর্শ ও নির্দেশনামূলক বক্তব্য দেন।