ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুলাই (সোমবার) রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সমাপ্ত ৩য় ও ৪র্থ পর্বের সফলতা এবং শীঘ্রই শুরু হতে যাওয়া ৫ম পর্বের কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। সভায় পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, পরিচালক (পরিকল্পনা) ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক আবুল হাছান খান, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এ,এইচ,এম, সামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বর্তমান জনবান্ধব সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর কার্যক্রম যেকোন মূল্যে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আরো বলেন, দেশের বেকার যুবদের জন্য এটি অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং জাতি গঠনমূলক কার্যক্রম। তাই এর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক আবুল হাছান খান কর্মসূচির ১ম পর্ব (২০০৯-১০ সাল) থেকে সমাপ্ত ৪র্থ পর্ব পর্যন্ত প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানের সফলতা তুলে ধরেন।
মতবিনিময় সভায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সমাপ্ত ৩য় ও ৪র্থ পর্বের কার্যক্রম বাস্তবায়নকারী ১৫ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; ৩য়, ৪র্থ ও ৫ম পর্বের অন্তর্ভুক্ত জেলার ২২ জন উপপরিচালকসহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।