ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরে জনপ্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি বিকাশে মেন্টরিং প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

যুব উন্নয়ন অধিদপ্তরে জনপ্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি বিকাশে মেন্টরিং প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরে জনপ্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি বিকাশে ২ দিনব্যাপী মেন্টরিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (আজ)-১৮ জুলাই (আগামীকাল) সংস্থার প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম কর্মশালায় কারিগরি সহায়তা দিচ্ছে।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ড. শাহ্ মোহাম্মদ সানাউল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) মো. এরশাদ-উর-রশিদ।
আনোয়ারুল করিম বলেন, উদ্ভাবন একটি চলমান প্রক্রিয়া যা পূর্বেও ছিল কিন্তু সংস্কৃতি বিকাশের প্রচলন ছিল না। বর্তমানে এ উদ্যোগটি নেয়া হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ও ঋণ সেবায় উদ্ভাবনী কার্যক্রমে ব্যাপক সাফল্য প্রদর্শন করে আসছে।
শিশির কুমার রায় বলেন, আগেও উদ্ভাবন ছিল কিন্তু সিনিয়রদের সামনে জুনিয়র কর্মকর্তাগণ তা প্রকাশ করার সুযোগ পেতেন না। এখন জুনিয়রদের উদ্ভাবনে উৎসাহিত করে সুযোগ দেয়া হচ্ছে। যাতে করে উদ্ভাবনী বিষয়গুলোর অধিকতর চর্চা হয় এবং সারাদেশে তা ছড়িয়ে দেয়া সম্ভব হয়।