ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজা-ওয়ালারের রেকর্ড জুটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিদেশের মাটিতে টেস্টে সপ্তম উইকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ১৪৪ রানের জুটি গড়েছেন রাজা-ওয়ালার। এই জুটি গড়ার পথেই রাজা তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
টেস্টের চতুর্থ দিন আজ ওয়ালার ৬৮ রান করে দিলরুয়ান পেরেরার বলে থারাঙ্গাকে ক্যাচ দিলে ভাঙে রেকর্ড জুটি। ৯৮ বলে ৮ চারে ৬৮ রানের ইনিংসটি সাজান ওয়ালার। বিদেশের মাটিতে টেস্টে সপ্তম উইকেটে জিম্বাবুয়ের আগের সর্বোচ্চ রানের জুটি ছিল গ্র্যান্ড ফ্লাওয়ার ও পল স্ট্রাংয়ের ১৩১ রান, ১৯৯৬ সালে শেখুপুরায় পাকিস্তানের বিপক্ষে।
বিদেশে ও দেশে মিলিয়ে রেকর্ডরা অ্যান্ডি ব্লিগনাট ও হিথ স্ট্রিকের। ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে দুজন তুলেছিলেন ১৫৪ রান।