ঢাকাWednesday , 12 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব বিশ্ব অ্যাথলেটিকের সেমিতে উঠে জহিরের চমক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কেনিয়া যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়েই মোহাম্মদ জহির রায়হান বলেছিলেন, ‘যদি থাইল্যান্ডের টাইমিংয়ের কাছাকাছি থাকতে পারি তাহলে সেমিফাইনালে উঠতে পারব।’
কথা রেখেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) এ ছাত্র। বুধবার দুপুরে নাইরোবিতে অনুষ্ঠিত ৪০০ মিটার দৌড়ের হিটে রায়হান ৪৮.০০ সেকেন্ড সময় নিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। অ্যাথলেটিকের যেকোনো পর্যায়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম সেমিফাইনালে ওঠা। বলতে গেলে সেরা সাফল্য। বাংলাদেশের অ্যাথলেটিকে নতুন ইতিহাস গড়লেন শেরপুরের এ যুবক।

যুব হোক কিংবা সিনিয়র- বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোনো অ্যাথলেটের পদকের স্বপ্ন দেখা বাড়াবাড়ি। জহিরও সেটা দেখছেন না। তবে সেমিতে ওঠার লক্ষ্য নিয়েই তিনি নাইরোবি গিয়েছিলেন। দৌড় শেষের পর নাইরোবি থেকে জহির রায়হান জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি প্রত্যাশার চেয়েও বেশি ভালো করেছি। দোয়া করবেন, যাতে সেমিতে আরও ভালো টাইমিং করতে পারি।’

গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব অ্যাথলেটিকের সেমিফাইনালে জহির সময় নিয়েছিলেন ৪৯.১২ সেকেন্ড। নাইরোবিতে তিনি টাইমিং কমিয়েছেন ১.১২ সেকেন্ড।