ঢাকাSaturday , 8 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় হারুনুর রশীদ সুমন (৩৫) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার ভোরে নগরীর আমতলা এলাকার নর্থখাল ব্যাংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সুমনকে সন্ধ্যা বাজার থেকে যুবলীগকর্মী শেখ সেলিম ডেকে নিয়ে যান। তাকে নর্থখাল ব্যাংক রোডের একটি ক্লাবে আটকে রেখে কুপিয়ে জখম করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে সুমনের পরিবারের সদস্যদের ডেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন সেলিম। পরে সুমনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে যুবলীগকর্মী শেখ সেলিম, জাহিদ হাসান রাসেল ও রাজু হাওলাদারকে আটক করা হয়েছে।