ঢাকাWednesday , 5 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে কালু মিয়া (২৮) নামে এক যুবক নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ ঘটনা ঘটে। কালু মিয়া ওই গ্রামের মলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন বছর ধরে শাখাইতি গ্রামের আবু তাহেরের সঙ্গে একই গ্রামের কালুর চাচাতো ভাই মিলন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের মধ্যে কালু ও ইকবালকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।