ঢাকাWednesday , 5 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজস্বের টাকা আত্মসাতের দায়ে কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রাক্তন নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।  বুধবার কুমিল্লা স্পেশাল জজ আদালত এই রায় দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ল্যাবরেটরি টেস্টের আদায়কৃত রাজস্বের ৩৮ লাখ ৯৪ হাজার ৭৩৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রকৌশলী হারুনুর রশিদকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর এবং একই সঙ্গে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০১৩ সালের ২২ আগস্ট মামলা দায়ের করা হয়েছিল। মামলার বাদী ঢাকা প্রধান কার্যালয়ের দুদকের প্রাক্তন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলাটি তদন্ত করেছেন ঢাকা প্রধান কার্যালয়ের দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।