ঢাকাFriday , 16 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামের পাটখেত থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এলাকাবাসী লাশটি পাটখেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।